আদালত অবমাননার কারণে দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আদালত সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এমপি। ২৮ মার্চ দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশলান স্টুডেন্ট পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘এ সরকারের অধীনে আদালত স্বাধীন নয়’- মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিরোধিতা করে হাছান মাহমুদ বলেন, আদালত স্বাধীন না হলে এই সরকারের দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন না। আদালতের এমন ব্যবস্থায় প্রমাণ হয় আদালত সম্পূর্ণ স্বাধীন। ড. হাছান মাহমুদ মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ভবিষ্যতে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিলে দয়া করে বলবেন না, আদালত স্বাধীন নয়। খালেদা জিয়ার আদালত অবমাননার বিচারের দাবিও জানান তিনি।



