রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়ার মৃত্যু

গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়ার মৃত্যু

রাজাধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ গৃহবধূ সুমাইয়া (৪০) মারা গেছেন। রোববার বেলা ১১টায় মোহাম্মদপুর সিটি হাসপাতালের চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেন। সুমাইয়ার দেবর মাহমুদ হাসান জানান, প্রাইভেট হাসপাতালগুলোতে জন্ম ও মৃত্যু নিয়ে ব্যবসা করা হয়। আমাদের পরিবারে একের পর এক মৃত্যু নিয়ে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি।

তিনি বলেন, গত রাতে চিকিৎসকদের নির্দেশে ভাবীকে (সুমাইয়া) আইসিউতে ঢোকানো হয়। সকালে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হলেও আইসিইউ থেকে এখনো বের করা হচ্ছে না। আমরা এ খবর পাওয়ার পর থেকেই বলছি মৃতদেহ আমাদের কাছে ফেরত দিতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সময় শেষ না হওয়ায় আইসিইউ থেকে বের করছেন না। কারণ তারা যতো বেশি সময় রাখতে পারবেন তারা ততো বেশি টাকা নেবেন। গত শুক্রবার রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। দগ্ধরা হলেন- ওই পরিবারের কর্তা মো. শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া খানম (৪০), তাদের ছেলে সালিল (১৪) ও জারিফ (১০) এবং ১৪ মাস বয়সী ছেলে জারান। অগ্নিদগ্ধের পর চিকিৎসাধীন অবস্থায় একেক করে সবাই মারা যান। তাদের মধ্যে বেছে রয়েছেন তাদের ছোট ছেলে জারিফ (১০)। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ