এনসিসি ব্যাংকের সদ্য-নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে কোর্স উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আবু মহসীন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্্ উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ এবং সিনিয়র ইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান এম. ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান এস. এম. আবু মহসীন ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে ব্যাংকিং আইন ও কর্মপদ্ধতি প্রসঙ্গে জ্ঞান আহরণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ ব্যাংকার হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন।
এনসিসি ব্যাংকের ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন কোর্স



