কক্সবাজারে ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। বুধবার ভোরে কলাতলী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার কোস্টগার্ড স্টেশন কমান্ডার আলী আক্তার জনান, গোপন সংবাদে কোস্টগার্ডের একটি দল সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অবস্থান নেয়। এ সময় সাগরের একটি ফিশিং ট্রলারকে সন্দেহ হলে ট্রলারটির গতিরোধ করে। এরই মধ্যে পালিয়ে যায় মাঝি মাল্লারা। পরে ট্রলারে তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৫ হাজার ইয়াবা। এসব ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে বলেও জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।



