শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনডা. রোজীর ফাঁসি ও সার্জিস্কোপ হসপিটালের লাইসেন্স বাতিলের দাবি

ডা. রোজীর ফাঁসি ও সার্জিস্কোপ হসপিটালের লাইসেন্স বাতিলের দাবি

ভুল অস্ত্রোপচার ও অবহেলায় নিহত মেহেরুন্নেসা রিমার (২৫)হত্যাকারী হিসেবে ডা. শামীমা সিদ্দিকা রোজীর ফাঁসি ও সার্জিস্কোপ হসপিটালের লাইসেন্স বাতিল করে বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন রিমার বাবা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাই খায়রুল বাশার। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে মানববন্ধনে এ দাবি জানান তিনি। মানববন্ধনে রিমার ভাই, আত্মীয়-স্বজন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ‍মানবাধিকার সংগঠন ও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। খায়রুল বাশার বলেন, ডা. রোজী ৯ জানুয়ারি রাতে আমাকে বলেছিলেন, সব দায়িত্ব তার। তার কথায় আস্থা রেখে, একজন ডাক্তার হিসেবে তাকে বিশ্বাস করে আমি অস্ত্রোপচারের ফরমে সই দিয়েছিলাম। টাকার লোভে তিনি সারারাত এখানে সেখানে ঘুরে ভোরে যেনতেনভাবে আমার মেয়ের অস্ত্রোপাচার করেছিলেন বলেই আজ আমি মেয়ে হারিয়েছি, একজন নবজাতক তার মায়ের কোল হারিয়েছে। রোজী একা নন, হাসপাতাল কর্তৃপক্ষও সমান দায়ী এ হত্যাকাণ্ডে। তিনি ডা. রোজীকে অবিলম্বে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রত্যাহার করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানান। একই সঙ্গে ‘কসাইখানা’ হিসেবে পরিচিত সার্জিস্কোপ হসপিটালের লাইসেন্স বাতিল করে তা বন্ধ ঘোষণারও দাবি জানান। একই দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও বহদ্দারহাটের আইআইইউসি ক্যাম্পাসে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয় মানববন্ধনে।

আরও পড়ুন

সর্বশেষ