২০১৩ সালের ২ মার্চ বিকাল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচির সময় মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশে অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠি, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করা হয়। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। ২০১৪ সালের ৪ আগস্ট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ মির্জা ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের নাম রয়েছে।
ফখরুল-মওদুদ-আব্বাসসহ ৪১ নেতাকর্মীর অভিযোগ গঠন ৩০ মার্চ
রমনা থানার বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বুধবার সকালে কারাগার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশির ভাগ আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন নতুন এ দিন ধার্য করেন।



