সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথাহ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবদুল হালিম পাঠান নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ বাংলাদেশী। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাথাহর জামাল কমার্শিয়াল মার্কেটের একটি মোবাইল দোকানে এ ঘটনা ঘটে। জানা গেছে, ছিনতাইকারীরা দোকানটিতে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে হাতাহাতির এক পর্যায়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল হালিম পাঠান ঘটনাস্থলেই নিহত হন। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম উদ্দীন, নজরুল ইসলাম, ইকবাল হোসেন ও মোতালেব হোসেন নামে আরো ৪ বাংলাদেশী আহত হয়েছেন। এদের মধ্যে জসিম উদ্দীনের অবস্থা গুরুতর। তাকে সিমোসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল হালিম পাঠানের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। গুরুতর আহত জসিম উদ্দীনের বাড়ি ফেনী জেলায়। এছাড়া আহত বাকি তিন জনের মধ্যে নজরুলের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়, ইকবালের বাড়ি ঢাকায়, মোতালেবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। ঘনটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। নিহতের একজন আতœীয় রাত ১০টায় এই প্রতিবেদকে জানান, দূতাবাসের একজন কমর্কতাকে বিষয়টি অবগত করা হয়েছে।



