শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েটাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তিন

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তিন

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর গ্রামের অমরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওমর, সাদ্দাম ও কাশেম। পুলিশের দাবি, নিহতরা চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির ওমর বাহিনী গ্রুপের সদস্য। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের শিবপুর গ্রামের অমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অস্ত্র উদ্ধারে ওই এলাকায় অভিযানে যায়। তখন র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। র‌্যাবের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাবের তিন সদস্যও আহত হন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ