রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনছাত্রলীগ-শিবির-পুলিশ সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজের চার হোস্টেল বন্ধ ঘোষণা

ছাত্রলীগ-শিবির-পুলিশ সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজের চার হোস্টেল বন্ধ ঘোষণা

চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগ-শিবির-পুলিশ সংঘর্ষের পর চারটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  ১৬ ডিসেম্বর রাত ৮টার মধ্যে সব ছাত্রকে ছাত্রাবাস ছেড়ে যেতে বলা হয়েছে।  ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে হল চাড়তে বলা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার জানান, উদ্ভূত পরিস্থিতিতে কলেজের একাডেমিক কাউন্সিল বৈঠকে বসে তিনটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে চট্টগ্রাম কলেজে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শিবিরের কাছ থেকে হামলার শিকার হয় ছাত্রলীগ।  হামলার পর ছাত্রলীগের কয়েক’শ নেতাকর্মী কলেজ ঘিরে অবস্থান নেয়।  ছাত্রলীগের সংঘবদ্ধ প্রতিরোধের মুখে শিবিরের নেতাকর্মীরা কলেজ ছেড়ে ‍পালিয়ে যায়।  তবে এর আগে ছাত্রলীগ, শিবির এবং পুলিশ ত্রিমুখী সংঘাতের ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘাতের এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা গেইট ভেঙ্গে চট্টগ্রাম কলেজের ভেতরে ঢুকে যায়।  সেখানে বিভিন্ন ভবনে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়।  পুলিশ ঘটনাস্থল থেকে শিবির কর্মী সন্দেহে দুপুর পর্যন্ত অন্তত ৬৬ জনকে আটক করেছে।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  সংঘাতের কারণে চট্টগ্রাম কলেজে বিজয় দিবসের আলোচনা সভা পন্ড হয়ে গেছে।  শিবিরের হামলায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিসহ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ