বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম

মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম

রাজধানীর কাফরুল থানাধীন কচুক্ষেত এলাকায় একটি চেকপোস্টে এক মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক হামলাকারীকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কচুক্ষেতের চেকপোস্টে হামলার ঘটনাটি ঘটে। আহত মিলিটারি পুলিশ সদস্য ও আটককৃতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাকির হোসেন। তিনি জানান, আহত সেনাসদস্যকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আটককৃত হামলাকারীকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ