বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা-মদসহ গ্রেফতার ১২০

চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা-মদসহ গ্রেফতার ১২০

জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ১২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে আড়াই হাজার পিস ইয়াবা ও ৭১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চন্দনাইশ থেকে আড়াই হাজার পিস ইয়াবা ও ৭১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ২০ জন এবং ৯৯ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি আছে বলে জানান এএসপি নাঈমুল হাছান।

আরও পড়ুন

সর্বশেষ