সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই (ইন্নালিল্লাহি …..রাজিউন)। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

উল্লেখ্য, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি। মৌলভীবাজার শহরের দর্জিরমহল এলাকায় ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মহসীন আলী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ