সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়অবৈধ ভিওআইপি’র তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

অবৈধ ভিওআইপি’র তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কলের ব্যাপারে তথ্য দিলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী অবৈধ ভিওআইপি কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। সরকার এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সঠিক তথ্য দিলে তথ্যপ্রদানকারীকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর এ তথ্য দেয়া যাবে বলে জানান তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ