সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিগাজীপুরে তারেকসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

গাজীপুরে তারেকসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ। মঙ্গলবার পুলিশ নাশকতার অভিযোগে এ চার্জশিট দাখিল করে। এ ঘটনায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রথমবারের মতো গাজীপুরের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলার চার্জশিট দাখিল হচ্ছে। পুলিশ জানায়, নাশকতার একটি মামলায় তদন্ত শেষে হুকুমদাতা হিসেবে তারেক রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় তারেক রহমানসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।  ২০১৫ সালের জানুয়ারিতে গাজীপুর মহানগরের টেকনগপাড়া এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়। এ মামলার চার্জশিট মঙ্গলবার দাখিল করা হলো।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ