মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাকিবের হত্যা মামলার চার্জশিট মঙ্গলবার

রাকিবের হত্যা মামলার চার্জশিট মঙ্গলবার

বর্বর নির্যাতনে নিহত শিশু রাকিবের হত্যা মামলার চার্জশিট মঙ্গলবার  আদালতে দাখিল করা হবে। এদিন বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চার্জশিট সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আলোচিত এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ  সোমবার  দুপুর ২টা ৪০ মিনিটে বিষয়টি জানান।

তিনি জানান, এজাহারভুক্ত তিন আসামি শরীফ, মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী তিনজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন। এ মামলায় মোট ৪০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে রাকিবকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা খুলনা কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ