মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাংবাদিক প্রবীর সিকদার ও শওকত মাহমুদকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে

সাংবাদিক প্রবীর সিকদার ও শওকত মাহমুদকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে

সুনির্দিষ্ট ‍মামলায় সাংবাদিক প্রবীর সিকদার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।    মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রবীর সিকদারকে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে কেনো গ্রেফতার করা হলো জানতে চাইলে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে জিডি হয়েছে। প্রবীর সিকদার মারা গেলে স্থানীয় সরকার মন্ত্রী দায়ী থাকবেন সে কারণে। আর সে জিডির ভিত্তিতেই প্রবীর সিকদারকে গ্রেফতার করা হয়। মন্ত্রী বলেন, কিছুক্ষণ আগে ঢাক‍া মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া টেলিফোনে আমাকে শওকত মাহমুদের গ্রেফতারের বিষয়টি জান‍ান। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে শওকত মাহমুদকে আটক করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত (বিএনপি সমর্থিত) প্রার্থী তাবিথ আউয়াল এর পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ে সেখানে গেলে তারা কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদকে আটক করে নিয়ে যায় গোয়েন্দারা। শওকত মাহমুদকে আটক করে নিয়ে যাওয়ার পর সমবেত হওয়া অন্যরা সেখান থেকে চলে যান। এদের মধ্যে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি (ডিইউজে) কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। শওকত মাহমুদকে আটকের বিষয়টি স্বীকার করে মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ- কমিশনার মাশরুখ খালেদ বাংলানিউজকে বলেন, শওকত মাহমুদকে শিগগিরই আদালতে নেওয়া হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ