বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতি পাঁচ মামলায় রিজভীর ও চার মামলায় শামসুজ্জামানের জামিন

পাঁচ মামলায় রিজভীর ও চার মামলায় শামসুজ্জামানের জামিন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর এখনই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুই নেতার বিরুদ্ধে নাশকতার ৯ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। পাঁচ মামলায় রিজভীর ও চার মামলায় শামসুজ্জামানের জামিন বহাল আছে। একটি মামলায় রিজভীর জামিন স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। আদালতে বিএনপির নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন। সগীর হোসেন বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আদালত। একটি মামলায় জামিন স্থগিত করা হয়েছে। খিলগাঁও থানায় নাশকতার অভিযোগে ওই মামলাটি করা হয়। আরও দুটি মামলার শুনানি আগামী সপ্তাহে হবে। সগীর হোসেন বলেন, চারটি মামলায় শামসুজ্জামান দুদুর জামিন বহাল রয়েছে। আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

আরও পড়ুন

সর্বশেষ