রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন। এদিন সকাল থেকেই সিলেটের সব সড়ক-মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা। শনিবার  বিকেলে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা স্টেশন রোডের প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া জানান, মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আলাদা লেনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে সিলেটে সিএনজি অটোরিকশা ও অটোটেম্পো বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে। তিনি বলেন, এতোদিন ধরে চলে আসা নিয়ম হঠাৎ করে বদলে দেওয়া যাবে না। এটা আমাদের উপার্জনের অবলম্বন।

এদিকে, সারা দেশের ন্যায় সিলেটেও শনিবার থেকে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো চলাচল বন্ধ রয়েছে। এতে করে সিলেট-ঢাকা, সিলেট-তামাবিল ও সিলেট-সুনামগঞ্জ, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে অটোরিকশা ও অটোটেম্পু না চলায় সাধারণ যাত্রীরা পড়েন চরম বিপাকে। বিশেষ করে সিলেটের সঙ্গে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট উপজেলার যাত্রীরা অটোরিকশা বা অটোটেম্পো দিয়ে সিলেট জেলা সদরে আসতে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানা গেছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ