সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ডা. জাফরুল্লাহর শুনানি ৫ আগস্ট

ডা. জাফরুল্লাহর শুনানি ৫ আগস্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। বুধবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুল বাছেত মজুমদার দুই সপ্তাহের সময় আবেদনের করলে আদালত এ আদেশ দেন। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী ট্রাইব্যুনালে হাজির ছিলেন।  প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের বিষয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। এর কারণ ব্যাখ্যা করার জন্য তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।
আরও পড়ুন

সর্বশেষ