শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসিলেটে একসঙ্গে জন্ম নেওয়া ছয় শিশু একজনকেও আর বাঁচানো গেলো না

সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া ছয় শিশু একজনকেও আর বাঁচানো গেলো না

একসঙ্গে ছয় শিশুর জন্ম দিয়েছিলেন সিলেটের এক নারী। তবে তার একদিন পরই শিশু ছয়টি মারা গেলো। তাদের একজনকেও আর বাঁচানো গেলো না। বুধবার রাত থেকে  পর্যায়ক্রমে ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যায়ক্রমে ওই ছয় শিশুর মৃত্যু হয়েছে। প্রথম থেকেই তাদের শারীরিক অবস্থা ততটা ভালো ছিল না। চিকিৎসা চলছিল।

শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল উল্লেখ করে তিনি বলেন, সাধারণত ১ কেজি ৫০ গ্রাম ওজনের কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। আর এ শিশুদের ওজন ছিল ৭০০ গ্রামের চেয়ে কম। এছাড়া শিশুদের অঙ্গপ্রত্যঙ্গও ভালোভাবে গড়ে উঠেনি। সব মিলিয়ে তাদের আর বাঁচানো গেলো না। তবে শিশুর মা সুস্থ আছেন, তিনি বাড়ি ফিরে গেছেন।

এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের মা হন হোছনা বেগম (২৬)। অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম হয়। মা হোছনা বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী। তার তিন বছর বয়সের আরও একটি মেয়ে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ