সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়চাকরি স্থায়ী করার দাবিতে ক্যাবে অবস্থান কর্মসূচি

চাকরি স্থায়ী করার দাবিতে ক্যাবে অবস্থান কর্মসূচি

চাকরি স্থায়ী করার দাবিতে মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। কর্মচারীদের দাবি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের দেড় বছরেও সিভিল এভিয়েশনের দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রায় দেড় হাজার কর্মচারীর স্থায়ী নিয়োগ হয়নি। তাই এই কর্মসূচি। আন্দোলনরত সংগঠনের সভপাতি মো. শহীদুল্লা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনবল বৃদ্ধির চিঠি চেয়ে করা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আবেদনে এ সকল কর্মচারী শূন্য বলে উল্লেখ করা হয়েছে।এতে করে বছরের পর বছর ধরে চাকরি স্থায়ী হওয়ার আশায় থাকা কর্মচারীরা উল্টো চাকরি হারানোর আশঙ্কায়। বক্তারা জানান, সিভিল এভিয়েশনে দৈনিক ভিত্তিতে প্রায় দেড় হাজার কর্মচারী ২০ থেকে ২৫ বৎসর ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে হযরত  শাহজালালসহ দেশের সকল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে রয়েছেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রতি বছরই লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। অথচ এই বিজ্ঞপ্তিগুলোতে যারা পূর্বের কর্মচারী তাদের নিয়োগ স্থায়ী করা তো দূরের কথা আবেদন করারও কোন সুযোগ থাকে না।

এর প্রেক্ষিতে গত ২০১০ সালে ৪৩ ক্যাটাগরির প্রায় ৪শ’ কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে নিয়োগ স্থগিত চেয়ে ওই বছরের ৮ ডিসেম্বর কল্যাণ সমিতির পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন করা হয়। ওই পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি কর্মচারীদের নিয়োগ স্থায়ীকরণের রায় দেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ২০১৪ সালের ১৩ মার্চ হাইকোর্টের রায় বহাল রেখে জৈষ্ঠতার ভিত্তিতে নিয়োগের জন্য রায় দেন। এদিকে এই আদেশ দেয়ার প্রায় দেড় বছর পার হলেও এখন পর্যন্ত  সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন সিদ্ধান্ত দিচ্ছে না। কর্মচারীদের অভিযোগ নিয়োগ স্থায়ী না করে দেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করে চলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি  মো.শহীদুল্লা বলেন, আমরা প্রায় ২০/২৫ বছর যাবৎ কাজ করে আসছি। চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেয়া হয়েছে বারবার। অবশেষে আমরা দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। এরপরও সেটি বাস্তবায়ন হচ্ছে না।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ