রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএসএসসি’র উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাশ ৪৪

এসএসসি’র উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাশ ৪৪

মাধ্যমিকের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৯১ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া দুইজনসহ ফেল থেকে মোট ৪৪জন পরীক্ষার্থী পাশ করেছে। ফল পরিবর্তনের ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৩জন শিক্ষার্থী। পরিবর্তিত ফলাফলের ভিত্তিতে রোববার রাত ১২টা পর্যন্ত পছন্দের কলেজে আবেদন করতে পারবে এসব শিক্ষার্থী। শনিবার সকাল ১১টায় বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, সকাল ১১টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পরিবর্তীত ফলাফলের ভিত্তিতে পছন্দের কলেজে আবেদন করতে পারবে। রোববার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। তিনি জানান, ৯ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী ২২ হাজার ৫২৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে। ৪ হাজার ২৮৬টি গণিত উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১১৩ জনের ফল পরিবর্তন হয়েছিল।

গত ৩০ মে শনিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৫৯টি কেন্দ্রে ৯৮১টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করে পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৪৬৮ জন। পাশ করেছে ৭৩ হাজার ২২১ জন। এর মধ্যে বিজ্ঞানে ১৯ হাজার ৩১৭, মানবিকে ১৪ হাজার ৫৪৯ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাশ করেছে ৩৯ হাজার ৩৫৫ জন। তিন বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল যথক্রমে- ২০ হাজার ১১৯, মানবিকে ২০ হাজার ৮৩৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ হাজার ৪৪৩ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৪৫৫ জন ছাত্র এবং ৩৭ হাজার ৭৬৭ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগের গড় পাশের হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ, মানবিকে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২ দশমিক ৯৫ শতাংশ। এবার চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ১১৬ জন শিক্ষার্থী। গতবার এ সংখ্যা ছিল দশ হাজার ৮৮৪। পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৩জন বেড়েছে। এতে মোটি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো সাত হাজার ১৩৯ এ।

আরও পড়ুন

সর্বশেষ