সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমনপুরায় ট্রলার ডুবির ঘটনায় ৫ মৃতদেহ উদ্ধার

মনপুরায় ট্রলার ডুবির ঘটনায় ৫ মৃতদেহ উদ্ধার

ভোলার মনপুরার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় চার শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজ ও মৃতদেহের সংখ্যা বাড়তে পারে। মৃতদেহ উদ্ধারের বিষয়টি ওসি নিশ্চিত না করলেও স্থানীয়রা জানায়, তারা ও জেলেরা ‍ওই মৃতদেহগুলো উদ্ধার করেছে। দুপুর পৌনে ১২টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলার মনপুরার মেঘনায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এতে এখন পর্যন্ত শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ