কক্সবাজারের তালিকাভুক্ত মানবপাচারকারী ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য একরামুল হককে (৩৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বুধবার সকাল ৯টায় সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানবপাচারকারী একই গ্রামের নুরুল হকের ছেলে ও চৌফলদন্ডির ইউপি সদস্য। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মানবপাচার আইনে তিনটি মামলা রয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, একরামুলকে দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।



