ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাধিকা বাজারের মাছ ব্যবসায়ী, স্থানীয় জগৱসার গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে ইয়াছিন ভূঁইয়া (৩২) ও দক্ষিণ জগৱসার গ্রামের জাকির হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৮)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালক কাজিম উদ্দিনকে আটক করে। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল গ্রামে। চালক ও ট্রাকটিকে সদর থানায় রাখা হয়েছে।



