শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে ১২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহজালাল বিমানবন্দরে ১২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একশ ২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক বিভাগ। সোমবার সকাল ৮টায় মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান, ওই যাত্রীর চলাফেরা সন্দেহজনক হওয়ায় প্রিভেন্টিভ দলের সদস্যরা তার লাগেজ তল্লাশি করে। এ সময় তার লাগেজ থেকে বিভিন্ন ব্র্যান্ডের একশ ২০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।

আরও পড়ুন

সর্বশেষ