মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালালে ২৪টি স্বর্ণের বারসহ বিমান জব্দ

শাহজালালে ২৪টি স্বর্ণের বারসহ বিমান জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ২৪টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শনিবার  বিকেলে দুবাই থেকে আসা বিমানের এস২এডিএফ উড়োজাহাজটি হ্যাংগার এরিয়ায় পার্ক করা হলে তল্লাশি চালিয়ে এর ১৮এইচ সিটের ভেতর থেকে উদ্ধার করে এসব স্বর্ণ জব্দ করা হয়। এসময় অবৈধভাবে স্বর্ণ বহনের দায়ে জব্দ করা হয় উড়োজাহাজটিও। উড়োজাহাজটি হ্যাংগার এরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিলো। সেখানেই অবতরণের পর স্বর্ণের বারগুলো কারও কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিলো বলে জানা যায়। উড়োজাহাজটি ১২শ’ কোটি টাকা সমমূল্যের। বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী পরিচালক উম্মে নাহিদা।

এর আগে, অবৈধভাবে স্বর্ণ বহনের অভিযোগে আরও তিনটি উড়োজাহাজ আটক করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উড়োজাহাজের ভিতরে যেভাবে স্বর্ণ রাখা হয়েছিল তা দেখে মনে হয়েছে অতীতের মতো এর সঙ্গেও বিমানের কর্মকর্তারা জড়িত। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অনুসন্ধান চালানো হবে। একইসঙ্গে বিচার করা হবে জড়িতদের।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ