সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শিশু জিহাদের মৃত্যু : প্রকৌশলী জাহাঙ্গীরের আত্মসমর্পণ

শিশু জিহাদের মৃত্যু : প্রকৌশলী জাহাঙ্গীরের আত্মসমর্পণ

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপের পাইপের গভীরে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রকৌশলী জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পন করেছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার  দত্তের আদালতে  আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন তিনি।কিছুক্ষণের মধ্যে জামিন শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা। গত বছরের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায়। দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে সাধারণ কয়েক যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচা দিয়ে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেন। ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেন।মামলার দুই আসামিরা হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর-এর মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন

সর্বশেষ