শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কক্সবাজারে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে ১২ হাজার পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ( ২৬ ) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার লিংকরোডের শাহ আমিন বাস কাউন্টারের সামনে থেকে আটক করা হয় দেলোয়ারকে। দেলোয়ার মহেশখালী উপজেলার শাপলাপুরের ৯ নং ওয়ার্ডের নুনাছড়ি গ্রামের মীর হোসেনের পুত্র। বর্তমানে কক্সবাজার পৌরসভার ০ ৫ নং ওয়ার্ডের আলীর জাহান এলাকায় বসবাস করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর প্লাস্টিক মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য কমপক্ষে ৩৬ লাখ টাকা। কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) দেওয়ান আবুল হোসেন  জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ