শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগকক্সবাজারে তিন মেয়েকে জবাই করলো পাষণ্ড পিতা

কক্সবাজারে তিন মেয়েকে জবাই করলো পাষণ্ড পিতা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন শিশু কন্যার গলা কেটে হত্যা করেছে পাষণ্ড পিতা আব্দুল গণি। এর মধ্যে ছোটো শিশুটির বয়স মাত্র ১১ মাস। বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১নং ঘোনার চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক হতাকাণ্ড ঘটে। নিহত শিশুরা হলো আয়শা সিদ্দিকী (১১), শিরু জান্নাত শিউলি (৮) এবং  সরাবান তাহুরা (১১ মাস)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর এ তথ্য নিশ্চিত করেন। আব্দুল গণির স্ত্রী ফাতেমা বেগমের বরাত দিয়ে তিনি জানান,  দুই বছর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। সেই কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটায় পাষণ্ড পিতা। হত্যার সময় আব্দুল গণির একমাত্র ছেলে রিফাত নানার বাড়ি থাকায় সে বেঁচে গেছে বলে জানায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শিশুদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ