শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়রমজানের আগে সৌদি আবরে ২০ হাজার নারী শ্রমিক পাঠাবে বাংলাদেশ

রমজানের আগে সৌদি আবরে ২০ হাজার নারী শ্রমিক পাঠাবে বাংলাদেশ

আসন্ন রমজানের আগে সৌদি আবরে কমপক্ষে ২০ হাজার নারী শ্রমিক পাঠাবে বাংলাদেশ। ইতোমধ্যে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী জানান, দেশটি তাদের চাহিদা অনুযায়ী ৫০ হাজার শ্রমিক নিতে চায়। এ জন্য ১০০ রিক্রুটিং এজেন্সিকে ২০০ জন করে নারী শ্রমিক সংগ্রহ করতে বলে হয়েছে। যাতে তাদের চাহিদা অনুযায়ী আমরা যথা সময়ে নারী শ্রমিক পাঠাতে পারি। ইতোমধ্যে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে। তবে চূড়ান্তভাবে আগামী মাসের মধ্যে ২০ হাজার নারী শ্রমিককে সৌদি পাঠাবে বাংলাদেশ। এ সময় মানবপাচার প্রসঙ্গে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু বৈধ শ্রমিকদের নিয়ে কাজ করি। অবৈধ শ্রমিকদের নিয়ে নয়। এটি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। বৈধ-অবৈধ মিশ্রণ করলে অসুবিধা হয়ে যাবে। তবে স্বরাষ্ট্র-পররাষ্ট্র-এ দুই মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ