রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বাসায় ঢুকে মা-মেয়েকে জবাই করে হত্যা

চট্টগ্রামে বাসায় ঢুকে মা-মেয়েকে জবাই করে হত্যা

চট্টগ্রামের সদরঘাট এলাকার একটি বাসায় নৃশংসভাবে মা-মেয়েকে গলা কেটেও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাট থানাধীন দক্ষিণ নালা পাড়ায় অবস্থিত আল ইসলাম ভবনের চার তলায় এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।  নিহতরা হলেন- স্থানীয় মাংস ব্যবসায়ী শাহ আলমের স্ত্রী নাসিমা আক্তার (৩২) ও তার মেয়ে রিয়া আক্তার ফাল্গুনী (৫)। নিহতের পরিবারের অন্য সদস্যদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। উৎসুক লোকজন সকাল থেকে ভিড় জমায়।এ ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে বাসার দারোয়ান সিদ্দিক আহমদ (৩৩) ও সুজনসহ (২৮) চারজনকে আটক করেছে। আটক অপর দু’জনের নাম তদন্তের স্বার্থে জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।দুর্বৃত্তরা বাসা থেকে নগদ এক লাখ ৩০ হাজার টাকা ও ৮/১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি করেছেন গৃহকর্তা শাহ আলম। তবে ডাকাতি করতে গিয়েই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে  নাকি এর নেপথ্যে অন্য কোন রহস্য লুকিয়ে আছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।ঘটনার পর সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন) বনজ কুমার মজুমদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সিআইডির ফরেনসিক ও ক্রাইমসিন ইউনিটও ঘটনাস্থল থেকে হত্যাকান্ডের আলামত সংগ্রহ করে।পুলিশ ও এলাকাবাসী জানান, সদরঘাট রোডে মাংসের ব্যবসা করেন শাহ আলম। তিনি তার স্ত্রী নাসিমা আক্তারসহ পরিবারের সদস্যদের নিয়ে কিছু দিন আগে আল ইসলাম ভবনের চারতলায় বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন। শাহ আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাসায় স্ত্রী তিন ছেলে মেয়ে ছাড়াও তার শ্যালক আলালও  থাকতেন। বড় ছেলে হৃদয় নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুলের সপ্তম শ্রেনীতে ও রিয়াদ একই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার পূর্বধলা গ্রামে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার কিছু পরে কাজের বুয়া আসলে বাসাটির দরজা খোলা দেখতে পায়। বুয়া বাসার ভেতরে প্রবেশ করে নাসিমা ও তার মেয়ে রিয়ার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে ভবনের আশপাশের ভাড়াটিয়ারা ঘটনাস্থলে গিয়ে দেখে সদর ঘাট থানায় খবর দেয়।শাহ আলম কান্না জড়িত কণ্ঠে বলেন, সকাল ৯ টা ৭ মিনিটে দুই ছেলে স্কুলে চলে যাবার পর তার স্ত্রী নাসিমার সঙ্গে শেষ কথা হয় তার।মা-মেয়ে হত্যাকান্ডের এ ঘটনার পর দুপুর দেড়টার দিকে আল ইসলাম ভবনের নিচে এক আনানুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে কোতোয়ালী জোনের সহকারি পুলিশ কমিশনার শাহ মো. আবদু রউফ। তিনি বলেন, মা-মেয়েকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্যে দুই দারোয়ানসহ ৩-৪ জনকে আটক করা হয়েছে। খুব শিগগরই এ নৃশংস এ হত্যাকান্ডের জট খুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

সর্বশেষ