শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅসহায় দুঃস্থ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট

অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট

8 May News (1)রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও জেলা ইউনিটের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেছেন, রেড ক্রিসেন্টের জন্ম হচ্ছে মানবতার কল্যাণের লক্ষ্যে।  অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। তিনি বলেন, রেড ক্রিসেন্টের সেবা ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। জ্বীন হেনরী ডুনান্টের মতাদর্শে মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে মানবতার কল্যাণে কাজ করলে সমাজে রাষ্ট্রে অন্যায় অবিচার থাকবে না। ক্ষুধা দারিদ্রমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব হবে।

শুক্রবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক নীতিমালাই সকল কর্মোদ্যোগের প্রেরণা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হয় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

সভায় ডা. শেখ শফিউল আজম বলেন, রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। যুব রেড ক্রিসেন্ট বন্যা কবলিত এলাকায় পুর্নবাসন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা ও বিভিন্ন উদ্ধার কাজ অত্যন্ত সফলতার সঙ্গে করে যাচ্ছে। রেড ক্রিসেন্টের সাতটি মূলনীতিকে সামনে রেখে অত্যান্ত নিরপেক্ষতা এবং সততার সঙ্গে যুব সদস্যরা প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের সকলস্থরের মানুষকে যার যার অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান তিনি। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারি এইচ এম সালাউদ্দিন। এসময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংস্কৃতিক দল জাতীয় সংগীত পরিবেশন করেন। বেলুন উড়িয়ে দিবসের উদ্ধোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য শান্তি র‌্যালি জেলা ইউনিট কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

8 May Newsআলোচনা সভায় জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার এবং সিটি ইউনিটের সেক্রেটারি এইচ এম সালাউদ্দিন, জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, জসিম উদ্দিন শাহ্, ডা. তিমির বরণ চৌধুরী, দোলন মজুমদার, এস এম আশেক মাহমুদ মামুন, সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী তৌফিকুল আজম, ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, যুব রেড ক্রিসেন্ট সাবেক যুব প্রধান অরুপ দত্ত অরুণ ও সৌমিত্র চৌধুরী উপস্থিত ছিলেন।

সভা শেষে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিভিন্ন ইউনিটের তৈরিকৃত দেয়ালিকার প্রর্দশনীর উদ্বোধন করা হয়। পরে রেড ক্রিসেন্ট জেমিসন হাসপাতালের নবজাতক শতাধিক শিশুর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ