বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভূমিকম্প বিধ্বস্ত নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার ব্যাপারে জানানো হয়। নেপালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের চারদিন পর এ সতর্কতা জারি করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশিদের নিরুত্সাহিত করা হয়েছে। এদিকে প্রথমদিনের ভূমিকম্পের পর দেশটি বেশ কয়েকবার ভূমিকম্পের পরাঘাত বা আফটার শকের কবলে পড়েছে। লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচহাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা দশহাজার ছাঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছেন ৮০ লাখ মানুষ। পর্যটন আয় নির্ভর দেশটি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়েছে। নেপালের বিশ্বনন্দিত পর্যটনস্থান গুলোর মধ্যে তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ