শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আশুলিয়ায় দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, ম্যানেজারসহ নিহত ৬

আশুলিয়ায় দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, ম্যানেজারসহ নিহত ৬

সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দিনে দুপুরে ডাকাতির সময় ডাকাতদের বোমা ও গুলিতে ব্যাংক কর্মকর্তা, নিরাপত্তা রক্ষী ও এলাকাবাসী সহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয় এক ডাকাত। এছাড়া ডাকাতদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র  জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটা দিকে মোটরসাইকেল যোগে ১২/১৫ জনের একদল ডাকাত গ্রাহকবেশে ওই ব্যাংকে প্রবেশ করে। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাংকের অভ্যন্তরে ম্যানেজারসহ কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে বোমা ও গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে লুটপাট শুরু করে ডাকাতরা। তাদের বেপরোয়া গুলি ও বোমায় ব্যাংকের অভ্যন্তরে ঘটনাস্থলেই মারা যান শাখা ব্যবস্থাপক অলিউল্লাহসহ এক নিরাপত্তা কর্মী।

এদিকে ব্যাংকে ডাকাতির বিষয়টি পাশ্ববর্তী মসজিদ থেকে মাইকিং করা হলে পাশের বাজার ও এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে ব্যাংকের সামনেই মারা যায় মুদি দোকানদার মনির হোসেন,পলাশ ও ওয়ার্কশপ মালিক জিল্লুর। ক্ষুব্ধ জনতা গুলি উপেক্ষা করে ডাকাতদের ধাওয়া দিলে ধরা পড়ে এক ডাকাত। ঘটনাস্থলেই গণপিটুনিতে মারা যায় সে। গুরুতর আহতদের বিভিন্ন যানবাহনে করে নেয়া হয় সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। একযোগে এত বেশি সংখ্যক আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ গিয়ে বিশমাইল-জিরাবো সড়কের বিভিন্ন পয়েন্ট চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে। তবে ডাকাতদের কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। উদ্ধার হয়নি কোনো লুন্ঠিত টাকা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ