ইশতেহারে ১২ মূল দফা ও ৮৩ প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় তেজগাঁও-গুলশান লিংক রোডের রেগনাম টাওয়ারে ডাকা সংবাদ সম্মেলন নির্বাচনী ইশতেহার ঘোষণার করছেন তাবিথ। এ ঘোষণায় তিনি এসব দফা ও প্রতিশ্রুতি দেন।ইশতেহারে ঘোষিত ১২ দফা হলো, খাদ্য-বাসস্থান-চিকিৎসা-শিক্ষা সেবা নিশ্চিতকরণ, যানজট নিরসন ও যানবাহন সুবিধা, নগর পরিবেশ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, আমোদ-প্রমোদ, চিত্ত বিনোদন ও জনস্বাস্থ্য নিশ্চিতকরণ, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নগর প্রশাসন উন্নয়ন। ইশতেহার ঘোষণা মঞ্চে তাবিথের সঙ্গে আছেন ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আছেন ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অধ্যাপক মাহবুবুল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার প্রমুখ ।



