সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শিক্ষামন্ত্রী নাহিদকে হত্যার হুমকি

শিক্ষামন্ত্রী নাহিদকে হত্যার হুমকি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর ৮১৭। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জিডির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী আজ রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই-তিন দিন আগে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়েছে। ওই এসএমএস-এ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়াসহ কয়েকটি অভিযোগ করা হয়েছে। আরও অভিযোগ করা হয়, এ কারণে ভুয়া চিকিৎসক তৈরি হচ্ছে। ভুল চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। এ কারণে শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে বলে খুদে বার্তায় উল্লেখ করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ