মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগসড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মা শাকিলা এরশাদ ঝুমুর (২৬)  ও শিশু ছেলে হামিম (০৪) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে এসে তাদের পরিচয় সনাক্ত করেন তার স্বামী মাইনুল ইসলাম। তিনি বলেন, আমাদের বাসা শনির আখড়া রায়েরবাগ এলাকায়।  সকালে দুই সন্তান ও স্ত্রীকে মাতুয়াইল আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য রিকশায় তুলে দেই। এ ঘটনার তার মেয়ে মিতু (০৯) আঘাতপ্রাপ্ত হয়। তাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। এর আগে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসেপাতালে নিয়ে আসেন সুমন নামের এক পথচারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ