ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বুধবার মনোনয়নপত্র বাছাইকালে বিডিআর হত্যাকাণ্ড মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য মেয়র প্রার্থী হচ্ছেন বাবুল সরদার চাখারী ও রেজাউল করিম। এর মধ্যে বাবুল সরদার ঋণখেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ৩১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ পর্যন্ত ১২ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং কর্মকর্মার কার্যালয়ে বুধবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই।
সকাল ১১টা পর্যন্ত ঘোষণা করা বৈধ হওয়া মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী নেতা আনিসুল হক, জাতীয় পার্টি প্রেসিডেয়াম সদস্য বাহা উদ্দিন আহমেদ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এবং মিন্টুর ছেলে তাবিথ আওয়াল।




