সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসাজাপ্রাপ্তদের তথ্য চেয়েছে ইসি

সাজাপ্রাপ্তদের তথ্য চেয়েছে ইসি

যুদ্ধাপরাধী, ফেরারি
আসামিসহ মামলায়
সাজাপ্রাপ্তদের তথ্য দিতে
স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশ
দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এছাড়া সিটি করপোরেশন এলাকার
সব থানাতেও একই নির্দেশ
পাঠানো হয়েছে।
ইসির উপ-সচিব ও ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশন নির্বাচনের
রিটার্নিং কর্মকর্তা মিহির
সারওয়ার মোর্শেদ বিষয়টি
নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী
সাব্যস্ত হয়েছেন এবং যারা কোনো
মামলায় ফেরারি হিসেবে রয়েছেন
তারা প্রার্থী হতে পারবেন না।
এছাড়া যারা ফৌজদারি অপরাধে
দুই বছর কারাদণ্ডে দণ্ডিত তারা
নির্বাচনে কোনো পদেই প্রার্থী
হতে পারবেন না। এক্ষেত্রে
সাজাভোগের পর অন্তত ৫ বছর
অতিবাহিত হতে হলেই কেবল
কোনো ব্যক্তি নির্বাচনী প্রার্থী
হতে পারবেন। আগামী ৩০
এপ্রিলের মধ্যে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়কে ওই ধরনের ব্যক্তিদের
তথ্য ইসিতে পাঠাতে বলা হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে,
সিটি করপোরেশন আইন ২০০৯ এর
দফা ৯(২) অনুযায়ী, কোনো ব্যক্তি
জাতীয় বা আন্তর্জাতিক আদালত
বা ট্রাইব্যুনাল কর্তৃক যুদ্ধাপরাধী
হিসাবে দোষী সাব্যস্ত হলে বা
কোনো আদালত কর্তৃক ফেরারি
আসামি হলে তার প্রার্থিতা
বাতিল হবে।
অন্যদিকে কোনো ব্যক্তি
ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত
অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই
বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং
মুক্তিলাভের পর পাঁচ বছর
অতিবাহিত না হলে নির্বাচনে
প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।
এক মেয়রসহ ৩৯ জনকে শোকজ ইসির:
এদিকে বৃহস্পতিবার ঢাকা সিটি
দক্ষিণের নির্বাচনে ২২ কাউন্সিল
প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের
দায়ে শোকজ করেছেন রিটার্নিং
কর্মকর্তা মিহির সারওয়ার
মোর্শেদ।
তিনি বলেন, আগামী ৩ দিনের
মধ্যে তাদের আচরণবিধি লঙ্ঘনের
ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এছাড়া উত্তর সিটি নির্বাচনে
মেয়র প্রার্থী শামসুল আলম
চৌধুরীসহ ১৬ কাউন্সিলর
প্রার্থীকে শোকজ করেছেন
রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।
এ পর্যন্ত দুই সিটিতে মেয়র,
কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর
পদে প্রায় ২ হাজার সম্ভাব্য
প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন।
আগামী ২৮ এপ্রিল ডিসিসি
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে। মনোনয়নপত্র দাখিল ও
জমাদানের শেষ সময় ২৯ মার্চ।

আরও পড়ুন

সর্বশেষ