সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়যুবকল্যাণ তহবিল আইন'র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

যুবকল্যাণ তহবিল আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

‘যুবকল্যাণ তহবিল আইন, ২০১৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান। এ আইনের ফলে শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, কারিগরি, কলা ও সংস্কৃতি কাজের জন্য যুব সংগঠনগুলোকে অনুদান দেওয়া যাবে। এর আগে একটি অধ্যাদেশের মাধ্যমে এ অনুদান দেওয়া হতো। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩৫টি অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) স্বাক্ষর করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ