সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজজ কোর্টের সামনে যাত্রীবাহী বাসে আগুন

জজ কোর্টের সামনে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর জজ কোর্টের সামনে ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। তবে এ সময় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মহানগর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে নিয়ন্ত্রণ কক্ষ জানায়। এদিকে, প্রায় একই সময়ে কারওয়ান বাজার এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। এ ঘটনায়ও তাৎক্ষিণকভাবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ