রাজধানীর ব্যস্ততম এলাকা কারওরানবাজার এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। সোমাবর দুপুরে ওই এলাকার পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় দাঁড়ানো বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে অগ্নি সংযোগ করে অবরোধ ও হরতাল সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান শাহজাদী সুলতানা।



