বিশ্ব ক্রিকেটে এক অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান । ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই এখন বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে র্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি এক সঙ্গে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার। সোমবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে গত ডিসেম্বরে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট অর্থাৎ, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার স্বীকৃত পেয়েছিলেন। কিন্তু রেকর্ড বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দশ দিনের মাথায় সাকিবকে ছাড়িয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজ শেষে প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ম্যাথিউসকে আবারও পেছনে ফেলেন সাকিব।সাম্প্রতিক সময়ে কোন ম্যাচ না খেলেই সাকিবের এই উত্থান ওই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বাজে ফর্মের কারণেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে ক্লিক না করায় লঙ্কান দলপতি সাকিবের পেছনে পড়েন। ওয়ানডে ক্রিকেটে সাকিবের রেটিং ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যাথুসের ৩৯৩, আর তালিকার তিন নম্বরে রয়েছেন পাক অলরাউন্ডার হাফিজ ৩৮৯।



