রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময় চার দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বিজিএমইএ’র স্মারকলিপি

চার দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বিজিএমইএ’র স্মারকলিপি

পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা চার দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিতে যাচ্ছেন। ২৮ জানুয়ারি বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে বিজিএমইএ’র ১০ সদস্যের নেতারা এ স্মারকলিপি দিতে রওয়ানা হয়েছেন। চারদফা দাবিগুলি হচ্ছে- ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা; পোশাক শিল্পের সাপ্লাই চেইন অব্যাহত রাখার ব্যবস্থা করা; ব্যবসায়ীদের শিল্প ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা; যারা অর্থনীতি ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে সকালে কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে যাওয়ার কথা জানান। এদিকে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংগঠনটির নেতারা বিজিএমইএ ভবনে স্মারকলিপি প্রদানের বিষয়ে বৈঠক করেন। স্মারকলিপিতে আগামী ২০ বছরের জন্য হরতাল-অবরোধ বন্ধে আইন করার দাবি থাকতে পারে বলেও বিজিএমইএ সভাপতি সমাবেশে আভাস দিয়েছিলেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ