শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজুবায়ের হত্যা মামলার রায় ঘোষণা ৪ ফেব্রুয়ারি

জুবায়ের হত্যা মামলার রায় ঘোষণা ৪ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র জুবায়ের হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৪ ফেব্রুয়ারি। আসামিপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় ২৮ জানুয়ারি বুধবার রায়ের এ দিন ধার্য করেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। বুধবার আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন গত ৭ জানুয়ারি।  উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় আগামী ৪ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।

মামলার ১৩ জন আসামি হলেন- খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ, জাহিদ হাসান, ইশতিয়াক মেহবুব অরূপ, মাহবুব আকরাম, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি ও মো. মাহমুদুল হাসান মাসুদ। তারা সবাই জাবির বিভিন্ন ব্যাচ ও বিভাগের ছাত্র।  আসামিদের মধ্যে জামিনে থাকা ৬ জন আদালতে হাজির ছিলেন। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বছরের ২৩ ফেব্রুয়ারি আসামির কাঠগড়া থেকে মামলার চার আসামি খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ, ইশতিয়াক মেহবুব অরূপ ও মাহবুব আকরাম পালিয়ে যান। তাদের ছাড়াই মামলার বিচার শেষ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ