বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কুলখানি ও দোয়া-মাহফিল শুক্রবার বাদযোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে তার মরদেহ দেশে আনা হয়। বিকেলে বায়তুল মোকাররমে জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে কোকোর কুলখানিতে অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে।



