বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনি´ ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ পালন করলো সদ্য কোর্স সম্পন্ন করা গ্রাজুয়েটদের বিদায় অনুষ্ঠান। এই উপলক্ষে সাদার্ন বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে নগরীর লডস ইন হোটেলে আয়োজন করা হয় এক আলোচনা সভা এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান । ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনি´ ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর আহমেদ হোসেনের সভাপতিত্বে এই আনন্দানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার জনাব সরওয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামান ,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ এবং রেজিস্ট্রার ডঃ মনতাজুল ইসলাম চৌধুরী । এ ছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই বিদায় বেদনার নয় বরং আনন্দের কারন আপনারা অত্যান্ত সফলতার সাথে আপনাদের কোর্স সম্পন্ন করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে সাদার্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, সাদার্ন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনি´ ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার প্রাক্কালে আমাদের লক্ষ্য ছিলো এই বিভাগকে বিশ্বমানের এবং স্বয়ং সম্পূর্ন বিভাগে পরিণত করা। আজকে এই পর্যায়ে এসে মনে হয় আমরা মোটামুটি সফল তবে লক্ষ্য অর্জনে আমরা দৃঢপ্রতিজ্ঞ। তিনি সদ্য বিদায়ী ছাত্র ছাত্রীদের প্রতি সুভকামনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনি´ ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর আহমেদ হোসেন বলেন বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য নামীদামী ইউনিভার্সিটি যেখানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনি´ ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে তাদের চেয়ে কোন অংশে কম নয় সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনি´ ইঞ্জিনিয়ারিং বিভাগটি। ইতোমধ্যে এই বিভাগ থেকে পাস করা ছাত্র ছাত্রীরা তাদের অর্জিত দক্ষতা দিয়ে তা প্রমান করেছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ, রেজিস্ট্রার ডঃ মনতাজুল ইসলাম চৌধুরী এবং ইইই বিভাগের প্রধান মোঃ হেদায়েত উল্ল্যাহ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় সবার অংশগ্রহনে ভোজসভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইইই বিভাগের প্রধান মোঃ হেদায়েত উল্ল্যাহ।




