অবরোধকারীদের ছোড়া ইটের টুকরোর আঘাতে আহত হয়েছেন মুজিবুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা। রোববার সকাল সাড়ে আটটার দিকে নগরীর কোতোয়ালী থানার চামড়া গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমান ইউসিবিএল ব্যাংকের প্রথম সহ সভাপতি ও দোহাজারী শাখার ব্যবস্থাপক। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন,‘সকাল সাড়ে আটটার দিকে কর্মস্থলে যাওয়ার সময় অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হন ব্যাংক কর্মকর্তা মুজিবুর রহমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’



