২য় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের ৫০তম বিশ্ব ইজতেমা।তুরাগ তীরে সমবেত হওয়া লাখ লাখ মানুষ এ মোনাজাতে অংশ নেন। রোববার বেলা ১১টা ২২ মিনিটে মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৫৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করছেন ভারতের দিল্লি জামে মসজিদের ইমাম মাওলানা সা’দ। এই সময়ে তুরাগ তীরে এক অভিনব দৃশ্যের অবতারণা হয়। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান। মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হয়। ২য় পর্বের আখেরি মোনাজাতের আগে চলে হেদায়েতি বয়ান। এ বয়ানে তাবলিগ জামাতের ৬টি উসুল নিয়ে আলোচনা করা হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল ৯ জানুয়ারি। ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয় ১৬ জানুয়ারি।
বিশ্বের ৮০টি দেশের ৪হাজার ৫৭৪ জন বিদেশি মেহমানসহ কয়েক লাখ মানুষ এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। কয়েকটি স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি মোনাজাত সম্প্রচারের ফলে বিশ্বের কোটি কোটি মানুষ পরোক্ষভাবে মোনাজাতে শরিক হতে পেরেছেন



